,

বিশ্বের সেরা ধনী বিল গেটস, ট্রাম্পের অবস্থান ৫৪৪!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বস সাময়িকীর বিচারে বিশ্বের সেরা ধনী নির্বাচিত হয়েছেন বিল গেটস। গত চার বছর ধরেই তালিকায় শীর্ষ স্থানটি দখলে রেখেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। গেটসের সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।

তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০ ধাপ পিছিয়েছেন। ৩.৫ বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকায় তার অবস্থান এখন ৫৪৪। গত বছর ট্রাম্পের সম্পদ এক বিলিয়ন ডলার কমে গেছে। ফোর্বস জানায়, ট্রাম্পের সম্পদের মূল উৎস ম্যানহাটন রিয়েল এস্টেট মার্কটের ব্যবসা গত বছর খুব একটা ভালো করতে পারেনি। সেজন্যই পিছিয়েছেন পড়েছেন ট্রাম্প।

৭৫.৬ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ারেন বাফেট। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আছেন তৃতীয় স্থানে। তার সম্পদের পরিমাণ ৭২.৮ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে আছেন স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। তার সম্পদের পরিমাণ ৭১.৩ বিলিয়ন ডলার।

তালিকার পঞ্চম ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন। ষষ্ঠ স্থানে আছেন কার্লোস স্লিম হেলু। খনি, টেলিযোগাযোগ, রিয়েল এস্টেট, মিডিয়া, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক কার্লোসের সম্পদের পরিমাণ ৫৪.৫ বিলিয়ন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে