,

নারীকে সেক্সি বলে তার লড়াইকে ছোট করা হচ্ছে : টুইঙ্কেল

news-image

বিনোদন ডেস্ক : কর্মস্থল বা অফিসে নারীদের অসম্মান করা নিয়ে টুইঙ্কেল খান্নার সম্প্রতি একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের তহেলকার তরুণ তেজপাল, দ্য ভাইরাল ফিভার-এর অরুণাভ কুমারের উদাহরণ টেনে বেশ কটাক্ষের সুরে তিনি কলামটি লেখেন।

অফিসে বস থেকে শুরু করে সহকর্মীরাও নারীদের নানাভাবে উত্যক্ত করে। কর্মস্থলে হেনস্থার এমন দৃষ্টান্ত মাঝে মধ্যে প্রকাশ্যে চলে আসে। টুইঙ্কেল সেই সব পুরুষের উদ্দেশ্য করে প্রতিবেদনটি লিখেছেন।

কর্মস্থলে নারীদের উদ্দেশ্য করে আবেদনময়ী বা সেক্সি শব্দটি অনেক পুরুষই ব্যবহার করেন। তাই টুইঙ্কেল তাঁর লেখার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি লেখেন, কর্মস্থলে এক জন নারীকে সেক্সি বলার অর্থ হল তাঁর সমস্ত লড়াইকে খাটো করা, ছোট করে দেখা। এই শব্দ কর্মস্থলে ব্যবহার মোটেই কাম্য নয়।

নারীদের অসম্মান করা তাঁর লেখা কলাম ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। এমনকি স্বামী অক্ষয় কুমারও এই লেখার প্রশংসা করে বলেছে, একটা দারুণ লেখা, মিসেস ফানিবোনস আমার থেকেও শক্ত পাঞ্চ মেরেছে। কি বলেন আপনারা?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা