,

বাবার সামনেই দুই মেয়েকে ‘গণধর্ষণ’, আটক ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যর দাহোদ জেলায় বাবার সামনেই দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চলন্ত গাড়ির ভেতরে ওই মেয়েদের ধর্ষণ করে ছয় ব্যক্তি। স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ১৩ ব্যক্তির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কুমাত বারিয়া ও গোপসিং বারিয়া নামের দুই ব্যক্তি বাবাসহ ওই দুই মেয়েকে ভূতপাগলা গ্রামের তাদের নিজ দোকান থেকে অপহরণ করে। তারপর তাদের একটি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার ওই দুই মেয়ের বাবা জানান, প্রতিশোধ নিতেই তাঁর মেয়েদের ধর্ষণ করা হয় বলে জানিয়েছে কুমাত বারিয়া। পরে তাদের মান্দাভ নামে একটি গ্রামের কাছে নামিয়ে দেওয়া হয়। সে সময় পুলিশের কাছে গেলে ফল ভালো হবে না বলে হুমকি দেয় কুমাত।অভিযুক্তদের মধ্যে চারজন মোটরসাইকেলে করে তাঁদের গাড়ির পেছনে পাহারা দিচ্ছিল বলে জানান তিনি।

উপপরিদর্শক ডিজি রাভাল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমাত বারিয়া, গানপাত বারিয়া, নারভাত বারিয়া, সুরেশ নাইক ও গোপসিন বারিয়া। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই দুই মেয়েকে দেবগার্থ বারিয়া নামক এলাকায় একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা