,

আলোকচিত্রীকে শাহরুখের গাড়ির ধাক্কা

news-image

বিনোদন ডেস্ক : বয়সে তরুণ, অভিজ্ঞতাতেও আনকোরা। প্রিয় তারকাকে সরাসরি দেখতে পাওয়ার উচ্ছ্বাসে আর উত্তেজনায় খেয়ালই থাকল না যে তাঁকে বহন করা গাড়িটি অনেক দ্রুতগতির। উৎসাহী আলোকচিত্রীর পায়ের ওপর দিয়েই চট করে চলে গিয়েছিল শাহরুখ খানের গাড়ি! শাহরুখ অবশ্য সঙ্গে সঙ্গে নেমে দুঃখ প্রকাশ করেছেন, সেই আলোকচিত্রীর দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছেন।

ঘটনা গতকাল আলিয়া ভাটের জন্মদিনে। বলিউডে সব রথী-মহারথীরা জুহুতে আলিয়ার বাসস্থানে দেখা করতে গিয়েছেন। শাহরুখও ছিলেন তাঁদের মধ্যে। আলোকচিত্রীরাও আলিয়ার বাড়ির আশপাশে ভিড় করে রেখেছিলেন সব তারকার ছবি পাওয়ার জন্য।

শাহরুখের গাড়িটি পার হয়ে যাওয়ার সময় একজন আলোকচিত্রী অতি উৎসাহী হয়ে একটু বেশিই এগিয়ে এসেছিলেন। এ সময় তাঁর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেলে শাহরুখ নেমে দুঃখ প্রকাশ করেন এবং নিজের গাড়িতে করে তাঁকে হাসপাতালে পাঠান। পরে শাহরুখের ব্যক্তিগত চিকিৎসক সেই তরুণ আলোকচিত্রীর প্রাথমিক চিকিৎসা করেছেন। আপাতত আলোকচিত্রীও শঙ্কামুক্ত, কারণ আঘাতটি তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

‘রইস’-এর সাফল্যের পর শাহরুখ এখন ব্যস্ত ইমতিয়াজ আলীর নতুন ছবির শুটিংয়ে। এ ছাড়া আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে এক বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা