,

সিরিয়ার আলেপ্পোতে মসজিদে বিমান হামলায় নিহত ৪২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। দামেস্কের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৬ মার্চ) এ বিমান হামলা হলো। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অন্য মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সেসময় ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়। স্থানীয় মানবাধিকার কর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় হাসপাতালের ভেতর ৩০০ মানুষ ছিলেন।

এ ব্যাপারে, সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংবাদ সংস্থা ডিপিএ-কে দেওয়া সাক্ষাৎকারে রামি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

বিমান হামলাটি ঠিক কারা চালিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই অঞ্চলটিতে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীও বিমান হামলা চালিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে