,

গরু দিয়ে হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের সঙ্গে কূটননৈতিক সম্পর্কের টানপোড়েনের জের ধরে তুরস্কের ব্যবসায়ীরা সে দেশ থেকে গরু আমদানি না করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, এর অংশ হিসেবে আমদানি করা কিছু গরু ফেরতও পাঠিয়ে দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরদোয়ানের ক্ষমতা আরও বাড়াতে ১৬ এপ্রিল সংবিধান সংশোধন নিয়ে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের পক্ষে প্রচারের জন্য শনিবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে সমাবেশ করতে দেয়নি। ওই দুই মন্ত্রীর মধ্যে একজনকে কনস্যুলেটে ঢুকতে না দেওয়া এবং পরে তাকে জার্মান সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয়। এর জেরে দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ মবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে আঙ্কারা। এছাড়া নেদারল্যান্ডসের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুশিয়ারি দিয়েছে এরদোয়ান সরকার।

তুরস্কের মাংস অ্যাসোসিয়েশনের প্রধান বুলেন্ট জানিয়েছেন, নেদারল্যান্ডসের সঙ্গে চলমান কূটনৈতিক বিবাদের কারণে তারা সে দেশ থেকে আমদানি করা ৪০টি গরু ফেরত পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘ডাচ হলস্টেইন প্রজাতির গরু আমদানি আমাদের দেশে খুবই সাধারণ। তবে এই গরুগুলির প্রজণন আমাদের দেশে গুরুতর সমস্যা করছে। আমাদের উচিৎ নিজেদের গরুর প্রজণন বাড়ানো।’

ভবিষ্যতে নেদারল্যান্ডস থেকে কোনো মাংসজাতীয় পণ্য তুরস্কে আমদানি করা হবে উল্লেখ করে তিনি জানান, ফেরত দেওয়া গরুগুলি নিতে অস্বীকার করলে এগুলোর স্থান হবে তুরস্কের কসাইখানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে