,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় তিন বছর ধরে অফিসহীন আওয়ামীলীগ

news-image

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্র ক্ষমতায় থাকা সত্বেও আখাউড়ায় অফিসবিহীন চলছে আওয়ামীলীগৈর রাজনৈতিক কর্মকান্ড। তিন বছর যাবত আখাউড়ায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠনের কোন দলীয় অফিস নেই। অফিস না থাকায় বৃহৎ এ দলটির নেতাকর্মীরা একত্রে এক জায়গায় বসার সুযোগ পাচ্ছে না। সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চ আর কয়েকজন নেতার ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে বসেই  সময় কাটে নেতা-কর্মীদের। কোন সভা করার প্রয়োজন হলেও নেতাদের অফিস ও পৌরমুক্ত মঞ্চই ভরসা। দল ক্ষমতায় থাকা সত্বেও অফিসের ব্যবস্থা করতে না পারায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশা বাড়ছে। এতে দলের কর্মকান্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে বলে মনে করেন নেতাকর্মীরা।  এদিকে গত বছরের জুন মাসে আখাউড়ায় আওয়ামীলীগের এক বর্ধিত সভায় স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক আওয়ামীলীগের অফিস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এক মাসের মধ্যে অফিস নেয়ার  নিতে নির্দেশ দেন স্থানীয় নেতৃবৃন্দকে। মন্ত্রীর নির্দেশের পরও অতিবাহিত হয়ে গেছে কয়েক মাস। খোঁজ নিয়ে জানা যায়, পৌরশহরের সড়ক বাজারস্থ আওয়ামীলীগের দলীয় অফিসে ২০১৪ সনের ১২ মার্চ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অফিসের সকল আসবাবপত্র, টেলিভিশন, ফ্যান, আলমারিসহ দরকারী কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এরপরই থেকে দলটির কোন অফিস নেই আখাউড়ায়।  দলীয় একাধিক নেতাকর্মী জানায়, দলীয় অফিস না থাকায় বর্তমানে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী আর সমর্থকরা এক প্রকার ছত্রভঙ্গ হয়ে আছে। সহসায় কোন নেতাকর্মীর সঙ্গে স্বাক্ষাৎ হয় না। অফিস ছাড়া কোন দলের কার্যক্রম  চলতে পারেনা বলে তাদের অভিমত। এ ব্যাপারে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদাক মো. শরীফুল ইসলাম বলেন, অফিস না থাকায় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় অনেক অসুবিধা হচ্ছে। দূর দূরান্ত থেকে কর্মীরা এসে বসার স্থান পাচ্ছে না। অফিস থাকলে নির্দিষ্ট স্থানে সবাই একত্রিত হতে পারতাম। জায়গায় সাক্ষাত পেত। অফিস না থাকার ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল বলেন,  পৌরশহরে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানের চাহিদা বেশি থাকায় সুবিধাজনক স্থানে অফিস পাওয়া যাচ্ছে না। তাছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্য মটর স্ট্যান্ড এলাকায় অধিগ্রহণ ও মার্কেট ভাঙ্গা পড়ার  সম্ভাবনা থাকায় সেদিকে অফিস নেয়া যাচ্ছে না। দলীয় অফিস না থাকায় রাজনৈতিক কর্মকান্ডে ব্যাঘাত ঘটছে। কর্মীরা সময়মতো নেতাদের সাক্ষাত পায় না। নেতারাও একসাথে এক জায়গায় বসতে পারছে না।  অচিরেই অফিস নেয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে