,

ইকবালের স্ত্রী ও তিন সন্তানের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. এইচ বি এম ইকবালের কারাবন্দি স্ত্রী ও তিন সন্তানকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গতকাল বুধবার একই বেঞ্চ ডা. ইকবালের কারাবন্দি স্ত্রীসহ তিন সন্তানের তিন বছরের সাজার বিরুদ্ধে বিলম্বে আপিল করার বিষয়টি মার্জনা করেন।

আদালতে ইকবালের পরিবারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আদালত সূত্রে জানা যায়, সম্পত্তির বিবরণী দাখিলের জন্য ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইকবাল পরিবারকে নোটিশ দেয় দুদক। পরবর্তী সময়ে একই সালের ২৪ মে মামলা করে দুদক।

এ মামলায় বিচারিক আদালত ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর এবং মিথ্যা সম্পদ বিবরণী দাখিলের কারণে আরো তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে তাঁর স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈনুদ্দিন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

পরে ইকবাল আত্মসমর্পণ করে হাইকোর্ট থেকে খালাস পান। তবে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আদালতে কখনো আত্মসমর্পণ করেননি। কিন্তু হাইকোর্টে আবেদন করলে তাঁদের সাজার কার্যকারিতা স্থগিত করা হয়।

এর বিরুদ্ধে গত বছরের ১৫ নভেম্বর আপিল আবেদন করেন দুদক। ২৭ নভেম্বর আপিল বিভাগ তাঁদের সাজার কার্যকারিতা স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

আদালত ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

এ আদেশের পর ইকবালের পরিবার গত ৮ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন তাঁরা হাইকোর্টে আপিল করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে