,

ভাইরাল হওয়া বাঘের মূর্তি ভেঙ্গে দিলো ইন্দোনেশিয়ান আর্মি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি বেস ক্যাম্পের সামনে স্থাপিত এক নিরীহ বাঘের প্রতিকৃতি ভেঙ্গে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি এটিকে নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি ও পরবর্তীতে তা অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ায় এই কাজ ঘটানো হয়ে থাকতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটির গুরাট গ্রামের সিলিওয়াংগি মিলিটারি কমান্ডের মাসকট হিসেবে ব্যবহৃত হতো ভেংচি কাটারত এই বাঘের মূর্তিটি।

কিন্তু অনলাইন ব্যবহারকারীরা এটিকে ব্যাপক হাস্যরসের উপকরণ বানিয়ে ফেলে যখন তারা দেখে যে সেনাদের অফিসিয়াল লগোর বিপরীতে এই বাঘটি হিংস্রতার পরিবর্তে একেবারেই নিরীহ।

এটা নিয়ে মন্তব্যকারী একজন ফেসবুকে বলেন, ‘আমি জানিনা কেন তারা এটিকে ভেঙ্গে দিয়েছে। কিন্তু প্রতিবার দেখামাত্রই এটি আমাকে ভীষণ বিনোদিত করতো।’

যদিও বাঘের এই প্রতিমূর্তিটি বহুবছর আগে থেকেই এখানে রয়েছে, তবে সম্প্রতি এটি ইন্টারনেট দুনিয়ায় আলোচিত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা ভিনসেন্ট ক্যানড্রা জানান, ‘এটি সুন্দর একটা প্রতীক ছিলো, একে ভেঙ্গে ফেলার কোন মানেই হয়না, যদিও অনলাইন দুনিয়ায় বেশ ভালোই ঝড় তুলেছে।’ বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে