,

‘বৈশাখী মেলা’য় আঁখি আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : রোমান্টিক বা বিরহ, সব ধাঁচের গানেই সফল গায়িকা আঁখি আলমগীর। তার পরিবেশনায় মুগ্ধ দর্শক। এবার বৈশাখের গানের নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি নাচেও অংশ নিয়েছেন তিনি। এমনটাই জানা গেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল সূত্রে।

সূত্র জানায়, ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটিতে কয়েকদিন আগে কন্ঠ দিয়েছেন আঁখি। শহীদুল্লাহ ফরায়জীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি এ গানটিরই মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন আঁখি। গানটির ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান। আরিফ রোহানের কোরিওগ্রাফিতে ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জন নৃত্যশিল্পী।

‘বৈশাখী মেলা’ গানটির মিউজিক ভিডিও নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে আঁখি বলেন, ‘প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম। বিরাট আয়োজন দেখে আমি অবাকই হয়েছি, ভিডিওটি দারুণ হয়েছে। নাচে অংশ নিয়ে ভালো লেগেছে, শুটিং বেশ উপভোগ করেছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা