,

আনুশকার স্কার্ট পরেছিলেন আমির

news-image

 

বিনোদন ডেস্ক : পায়ে কালো রঙের সু। পরনে অফ হোয়াইট ব্লেজার আর হলুদ রঙের স্কার্ট। গলায় রেডিও ঝুলিয়ে উল্টো দিকে তাকিয়ে রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। এমন দৃশ্য দেখা গেছে, বহুল আলোচিত সিনেমা পিকে’র পোস্টারে।

সিনেমাটি মুক্তির পর ধামাকা ব্যবসা করেছে। তারপর কেটে গেছে অনেক সময়। তবে সম্প্রতি বেরিয়ে এসেছে আমিরের পরনের ওই স্কার্টের পেছনের একটি গল্প। আমিরকে নাকি স্কার্টটি উপহার দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

গত ১৪ মার্চ ছিল আমির খানের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আনুশকা শর্মা এ তথ্য জানান। এক টুইট বার্তার পাশাপাশি আনুশকা তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবিও পোস্ট করেন। এ সময় টুইটে আনুশকা লিখেন, ‘আপনারা ‌আমাদের ম্যাচিং স্কার্ট দেখেছেন?‌ এটি আমি আমিরজিকে উপহার দিয়েছিলাম।‌ উপহারে মনে পড়ল হ্যাপি বার্থডে আমিরজি।’‌

বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি প্রযোজিত সায়েন্স ফিকশন-কমেডি ঘরানার সিনেমা পিকে। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-আমির খান, অনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানিসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা