,

কুসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে তিনজন মেয়র ও ১৬৪ জন কাউন্সিলর পদের প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হলে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রার্থীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪০ জন রয়েছেন।

প্রথমে আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কমিশনার রকিব উদ্দিন মণ্ডল। পরে তিনি ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কুকে। অপর মেয়র প্রার্থী জেএসডির শিরিন আক্তার পেয়েছেন তালা প্রতীক।

রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, ১৪০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৪২ জনের মধ্যে দুইজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারে ব্যস্ত হয়ে পড়েন প্রার্থীরা। আগামী ৩০ মার্চ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমা প্রতীক পেয়ে সাংবাদিকদের বলেন, কুমিল্লাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নৌকাকে বিজয়ী করুন।

বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কু বলেন, সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা