,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি পুণরায় শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে সোমবার পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে সোমবার ভারতের শ্রমিকরা পণ্য পরিবহন করতে পারবে না। এজন্য পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি সব ধরনের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। প্রসঙ্গত প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধ-শতাধিক পণ্য রফতানি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা