,

সাদা পোশাকে শীর্ষস্থান হারালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে দুই দফায় সব ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন। দেড় বছর পর চলতি মাসেই টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠার মধ্য দিয়ে আবারও ফিরে পান সেই সিংহাসন। কিন্তু চারদিন বাদেই আবারও সাদা পোশাকে শীর্ষস্থান হারালেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।

কোনও ম্যাচ না খেলেই রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিলেন সাকিব। কিন্তু চলতি শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টে ব্যাট-বল হাতে সেভাবে জ্বলে না উঠতে পারায় ফের আগের অবস্থানে ফিরে এলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। ৪০৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

ডানহাতি অফস্পিনার অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরেই শীর্ষ স্থানচ্যুত হন। পুনে টেস্টে সাত উইকেট শিকারের পর ব্যাঙ্গালুরু টেস্টে আরও আট উইকেট তুলে নেন ভারতীয় এই অফস্পিনার। অন্যদিকে গল টেস্টে সাকিবের সংগ্রহ ব্যাট হাতে ৩১ রান আর বল হাতে মাত্র তিন উইকেট!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের