,

‘বাহুবলী দ্য কনক্লুশান’র ট্রেলারেরও টিজার! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : আবারো ফিরছে ‘বাহুবলী’। দুদিন আগে মুক্তি পেয়েছে ‘বাহুবলী দ্য কনক্লুশান’ এর নতুন পোস্টার। ১৬ মার্চ মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু সিনেমার ট্রেলার। এদিকে ট্রেইলার প্রকাশের আগে প্রকাশ করা হয়েছে এ সিনেমাটির একটি টিজার ট্রেলার।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় বল্লালদেবা চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রানা দাগ্গুবতী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ১৩ সেকেন্ডের টিজারটি প্রকাশ করেছেন তিনি। পরবর্তী ইউটিউবে প্রকাশ করা হয় এ টিজার।

এতে রক্তাক্ত অবস্থায় প্রভাসকে দেখা গেছে। যিনি সিনেমাটিতে বাহুবলি চরিত্রে অভিনয় করছেন। বৃহস্পতিবার তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ট্রেলার প্রকাশ করা হবে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

আগামী ২৮ এপ্রিল একই সঙ্গে এই চারটি ভাষায় মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি। খবর ইন্ডিয়া ডটকম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা