,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার দুদকের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে জাল নথি তৈরি করে অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত ১৫৯ জন সেকশন ও টেকনিক্যাল অফিসারকে অসৎ উদ্দেশে সিলেকশান গ্রেডে স্কেল প্রদান এবং তাদের বেতন-ভাতা অন্যায়ভাবে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা ক্ষতির অভিযোগ রয়েছে।

২০১২ সালে এক ব্যক্তি তাকেসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা (মামলা নং-১০৮) করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে অনুসন্ধানে নামে দুদক।

এ মামলায় এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে দুদক।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা