বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে এরকম আরো শত সৈয়দা  নাহিদা হাবিবা বড় দরকার

এম.মনসুর আলী :

একজন মানুষ মহৎ হয়ে উঠেন তাঁর কর্মগুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেনযাঁরা তাঁদের কর্মধ্যান-জ্ঞানঅর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে ,মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে করেন মানুষের উপকারদেশের কল্যাণ । তাঁরা কর্তব্য কাজে ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।এমনই একজন হলেন দেশসেরা উপজেলা প্রশাসক ,সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দানাহিদা হাবিবা।

অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রাথমিক শিক্ষার হালটা যখন তেলহীন প্রদীপের মতো নিবুনিবু অবস্থাতখন আলোকবর্তিকা হয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নিয়ে ২০১৫ সালের ১৬ নভেম্বর সরাইলে যোগদান করেন সৈয়দা নাহিদা হাবিবা।

এই কর্মবীর শৈল্পিক মানুষটি সরাইলে যোগদান করেই শিক্ষার এই কংকালসার ও নিবুনিবু অবস্থা দূর করার জন্য এবং শিক্ষাকে সর্বজনীনগুণগত ও মানসম্পন্ন করার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার উপর কাজ শুরু করেন।কারণ তিনি বিশ্বাস করেন-প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুর মেধা বিকাশের বুনিয়াদ গঠন হয়। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো বাঁশের সাঁকো বেয়ে,কখনো ক্ষেতের আলপথ দিয়ে হেটে,কখনো ই্ণ্জিন চালিত নৌকায় করে তিনি ছুটে চলেন ভৌগলিকভাবে হাওড়-বাওড়ে অবস্থিত গ্রাম্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে।যেখানে পূর্বে কখনো কোন ইউএনওর পায়ের চিহৃ পড়েননি।
প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে -বিদ্যালয় পরিদর্শনঅভিভাবক সমাবেশবিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে যোগাযোগমিড ডে মিল উপকরণ (টিফিন বক্স) বিতরণদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ(কলম,খাতা,জ্যামিতি বক্স) ও পোশাক বিতরণজার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণপরিষ্কার ও নিরাপদ পানি ব্যবস্থার জন্য পানির ফিল্টার বিতরণশ্রেণীকক্ষ এবং বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিছন্ন রাখাসহ বিদ্যালয়কে আকর্ষণীয় করার লক্ষ্যে ফুলবাগান করাশ্রেণীকক্ষে ঝুড়ি স্থাপনপরিছন্নদল গঠনবিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহসহ নানাবিধ প্রশংসনীয় ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে সরাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী বিদ্যালয়মূখী হয়েছে। এতেকরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে এবং ঝরেপড়াও রোধ হয়েছে বলে অভিভাবকশিক্ষক এবং এলাকার গণ্যমান্য সচেতন ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।এই অর্থে সৈয়দা নাহিদা হাবিবা শুধু একজন উপজেলা নির্বাহী(ইউএনও) কর্মকর্তা নয়তিনি একজন আলোকবর্তিকা ।তাছাড়া উক্ত উপজেলার প্রতিটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণবিদ্যালয়ের জমিসংক্রান্ত নিরোধ নিষ্পত্তি যা স্বাধীনতার ৪৫ বছরেও সমাধান হয়নি তা তিনি একে একে সমাধান করছেন ।

তাঁর বহুমূখী কাজের স্বীকৃতি হিসেবেপ্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০১৬ “ এর জাতীয় পর্যায়ে তিনি দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন।নিজের মেধা ও যোগ্যতা দিয়ে চমকে দিয়েছেন সবাইকে । কারন সমগ্র বাংলাদেশের ৪৯১ জন ইউএনওর সাথে হাড়ভাঙ্গা প্রতিযোগীতায় নেমেতিনি হয়ে গেলেন প্রথমসেরা। পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের’ এক্সেস টু ইনফরমেশন হতে সম্মাননা সনদ বেগম রোকেয়ার ছায়াখ্যাত সৈয়দা নাহিদা হাবিবা সম্পর্কে প্রাচীন বিদ্যাপীঠ অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রিয়শিক্ষক,প্রচারবিমুখ লেখক ফেসবুকের এক কমেন্টে লেখেন –“সমাজে মাঝে মাঝেই এমন সব ব্যক্তির আবির্ভাব ঘটে যাদের তুলনা শুধু তাঁরাই – সৈয়দা নাহিদা হাবিবা এমনই একজন।
সরাইলের সচেতন নাগরিক সমাজ সৈয়দা নাহিদা হাবিবাকে বাল্যবিয়ে বন্ধের শৈল্পিক কারিগর মনে করেন ।কারণ তাঁর চেষ্ঠা,প্রচেষ্ঠা,কর্মদক্ষতা ও সচেতনতায় দেশের সবচেয়ে বাল্যবিয়ে প্রবণ উপজেলা সরাইল আজ নিরানব্বই ভাগ বাল্যবিয়ে মুক্ত উপজেলা। বাল্যবিয়ে রোধকল্পে এলাকায় জনসমাবেশউদ্বুদ্ধকরণ সভালিফলেট বিতরণসহ তাঁর গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবীদার।তিনি শতভাগ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণরুপে বাল্যবিয়ে বন্ধ করতে।তাঁর কাছে বাল্যবিয়ের খবর আসা মাত্রই তিনি এলাকার চেয়ারম্যান,পুলিশ প্রশাসন এবং স্থানীয় মেম্বারদেরকে বিয়ে বন্ধের নির্দেশ দেন।এমনকি তিনি তাদেরকে নিয়ে বর-কনের বাড়িতে হাজির হয়ে অনেক বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ।শতজনের খাবারের আয়োজনের দোহাই দিয়েও বাল্যবিয়ের ব্যাপারে কেউ কোন রকম ছাড় পাননি তাঁর কাছে । তিনি মনে করেন,প্রত্যেকটি শিশুর একটি সুন্দর ভবিষ্যৎ আছে।আর তার সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয়ার দায়িত্ব আমাদের সকলের।একটি কন্যা শিশুর জীবন বাল্যবিয়ের মাধ্যমে শেষ হয়ে যাবে তা মেনে নেয়াযায়না। এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে কৃষকজেলে কামার-কুমার সবাই ১বছর ২ মাসে জেনে গেছেনযেখানেই বাল্যবিয়ে সেখানেই এই নীতিবান কর্মকর্তার কঠোর হস্তক্ষেপ।বাল্যবিয়ে সম্পর্কে তিনি কোন ধরনের অনুরোধ মানেন না। তাঁর চেষ্টা ও হস্তক্ষেপে সরাইল উপজেলা প্রায় ৯৯ ভাগ বাল্যবিয়ে মুক্ত। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন।বাংলাদেশে যদি তাঁর মতো আরো ১০০ জন এরকম নিবেদিত প্রাণ,দেশপ্রেমিক ,সৎ ,কর্মবীর সৈয়দা নাহিদা হাবিবা  থাকতো তাহলে উন্নত জাতি গঠনের মূলভিত্তি প্রাথমিক শিক্ষার চিত্রটা পাল্টে যেতো এদেশে। সুহাসিনী,চির নবীন এই মানুষটি মন ও মননে সব সময় একজন সুচিন্তারমানুষ। আমার অসীম ভালবাসা ,নিরন্তর শুভেচ্ছা ও অপার শ্রদ্ধা রইলো এই সাদামনের উচ্চ শিক্ষিত,উদারমনা ও মুক্তচিন্তার মানুষটির জন্য।

 

এম.মনসুর আলী
সরাইল,ব্রাহ্মণবাড়ীয়া
[email protected]

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ