,

রেক্স টিলারসন হচ্ছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী!

1453281আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ইক্সেন মোবিল (Exxon Mobil) করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) রেক্স টিলারসন। ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য রেক্স টিলারসনের মনোনয়ন প্রত্যাশা করেছেন।

ট্রাম্পের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো রোববার এমন খবর প্রকাশ করে। এরই মধ্যে শনিবার নিউইয়র্কের ট্রাম্পের বর্তমান আবাসিকস্থল ট্রাম্প ট্রাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন রেক্স টিলারসন।

খবরে বলা হয়, ২০০৪ সালে টেক্সাসভিত্তিক একটি তেল কোম্পানির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন রেক্স টিলারসন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সব কিছু ঠিক থাকলে পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন রেক্স টিলারসন। ট্রাম্পের এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। তবে আগামী সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে