,

বিদায় বললেন পিটারসন

 

স্পোর্টস ডেস্ক :বিদায় বললেন রবিন পিটারসন। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল পিটারসনের। দেশের হয়ে খেলেছেন ১৫টি টেস্ট, ৭৯টি ওয়ানডে আর ২১টি টি-টোয়েন্টি।

peterson11478697139
আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নামের পাশে যোগ করেছেন ১৩৭টি উইকেট, ব্যাট হাতে করেছেন চারটি হাফ সেঞ্চুরি।

বাঁহাতি স্পিনার আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন পিটারসন। ২০১২ সালে তিনি পার্থ টেস্টে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন। পরের বছর ডারবান টেস্টে ইনিংসে ব্যাটে ৬১ রানের পাশাপাশি বল হাতে ৭৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে হারাতে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন। ২০১৫ বিশ্বকাপে নেন ১৫ উইকেট, যেটি ছিল টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সর্বোচ্চ উইকেট।

বুধবার অবসরের ঘোষণা দিয়ে ৩৭ বছর বয়সি পিটারসন বলেন, ‘এটি একটি মিশ্র অনুভূতি যে, আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চাই। এটি অবিশ্বাস্য এক পথচলা ছিল, দীর্ঘ এই পথচলায় অনেকেই আমাকে সমর্থন আর উৎসাহ দিয়েছেন। আমার বিশেষ স্মৃতি গড়তে সাহায্য করায় প্রথমেই আমার সকল সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। কোচদেরও ধন্যবাদ দিতে চাই, তারা আমার উন্নতিতে অনেক অবদান রেখেছেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে