সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ১৭৫ বছরের প্রাচীন হরিপুর জমিদার বাড়িটিকে “সংরক্ষিত পুরার্কীতি”ঘোষনা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

14720549_1152929008126653_7383323133856966302_nআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগর উপজেলার হরিপুর জমিদার বাড়িটিকে “সংরক্ষিত পুরার্কীতি”ঘোষনার করেছে প্রত্নতত্ত্ব  অধিদপ্তর।১৭৫ বছরের প্রাচীন জমিদার বাড়িটির ঐতিহাসিক নিদর্শন বিবেচনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৬৮ সালের(১৯৭৬ সালে সংশোধিত) প্রত্নসম্পদ আইনে সংরক্ষণযোগ্য বিবেচনা হওয়ায়“ সংরক্ষিত পুরার্কীতি” হিসেবে ঘোষনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোঃ আলতাফ হোসেন গত ১৭ অক্টোবর ২০১৬ ইং তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিককে অনুরোধ জানিয়েছেণ। এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ “সংরক্ষিত পুরার্কীতি”ঘোষনা জারির কথা স্বীকার করে জানান, হরিপুর জমিদার বাড়িটিকে “সংরক্ষিত পুরার্কীতি”ঘোষনার জন্য একান্ত প্রচেষ্ঠা মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের।

জানা যায়,নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্বপ্রান্তে অবহেলায়,অযতেœ আর সংস্কার ও রক্ষনাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটিকে অবশেষে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির প্রচেষ্টায় “সংরক্ষিত পুরার্কীতি”ঘোষনার করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।এ বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি , বড়বাড়ি আবার কেউ বলে জমিদার বাড়ি। বর্তমানে এটা অর্পিত সম্পত্তি । প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে বাড়িটি দেখতে। প্রতিবছরই নাটক,সিনেমার শুটিং করতে এখানে লোক আসে। প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা”চল”িত্রের কয়েকটি চিত্র এখানে শুটিং হয়েছে। নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে অবস্থিত এই বড়বাড়িটি। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাড়িটির অবস্থান। নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে উপজেলার শেষ সীমান্তে হরিপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে তিতাস নদীর পাড়ে চোখে পড়ার মত দুই গম্বুজের তিনতলা সুবিশাল বাড়িটি। বাড়িটির পূর্ব পাশে নাসিরনগর-মাধবপুর সড়ক। বাকি দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা। বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। অনেক বড় বারান্দা ডিঙিয়ে মূল বাড়ি। নান্দনিক স্থাপত্য শৈলিতে নির্মিত বাড়িটি সরেজমিনে দেখা যায়,বাড়ির বাইরের অবয়বটি অবিকল রযে গেছে। কারুকাজ খচিত দেয়াল,স্তম্ভ ও কার্নিশ। কিন্তু খুব কাছে গেলে বোঝা যায়,এ বাড়ির জীর্ণ ও ভঙ্গদশা। মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছেন জমিদারের পুরোহিতদের বংশধরা। সব কয়টি কক্ষেরই পুরানো সেই দরজা নেই। বর্তমানে বসবাসকারীরা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছে। সব মিলিয়ে ৩০ টি পরিবার রয়েছে এখানে। ১০ থেকে ৭০ বছর ধরে তাদের বসবাস। বাড়ির ভিতরের অংশে অনেকটা গোছালো পরিবেশ। জানা যায়,প্রায় ১৭৫ বছর পূর্বে জমিদার গৌরী প্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী বাড়িটি নিমার্ণ করেন। বৃটিশ আমলে নির্মিত বাড়িটির নিমার্ণ শৈলী বড়ই মনোরম। ১৩৪৩ বাংলার ১২ চৈত্র (দোল পূর্নিমা) তারিখে কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরীর মূত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকার হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী। কালক্রমে ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওযার পর জমিদারি প্রথা উচ্ছেদ হরে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। জমিদাররা বাড়িটি ফেরে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায়। এখনও জরাজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরেরা বসবাস করছে। বাড়িটির দেয়ালের অধিকাংশ পলেস্তারা খসে পড়ছে,আর সেখানে জমেছে শেওলার আবরণ। দৃষ্টি নন্দন কারুকাজের খুব অল্পকিছু অংশই বিলীন হতে বাকি আছে। জনশ্রুতি আছে, মেঘনা তথা তিতাসের পূর্বপ্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। প্রায় ৪৮০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত তিনতলা জমিদার বাড়িটিতে প্রায় ৬০টি কক্ষ,রং মহল,দরবার হল,ধানের গোলা,গোয়ালঘর, রান্নার ঘর,নাচ ঘর, মল পুকুর,খেলার মাঠ,মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে। বিশাল আয়তনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোন রডের গাঁথুনি নেই। লাল ইট সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাড়িঁয়ে ঘোষনা করছে, জমিদার বংশের ঐতিহ্যের কথা। দু’তলায় উঠার ৬ দিকে ৬টি সিড়িঁ ও তিন তলায় উঠার ২ দিকে ২টি সিঁিড় রয়েছে। বাড়তি পশ্চিম-উত্তর কোণে ৬টি বেড রুম এবং মল পুকুরের পূর্বপাড়ে ৪টি ও পশ্চিম পাড়ে ৪টি বেড রুম রয়েছে। বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে পাকা ঘাটলার উত্তর দিকে কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরী প্রসাদ রায় চৌধুরীর সমাধি মঠ রয়েছে । অনেকের ভাষ্য অনুযায়ী,হরিপুরের জমিদারদেরকে ছাতক,দোয়ারা বাজার, আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জের প্রজারা কর দিত। স্বভাবতই হরিপুরের জমিদাররা ছিল ত্রিপুরা জেলার প্রভাবশালী জমিদার। উপজেলার গুনিয়াউক গ্রামের জমিদারদের সাথে হরিপুরের জমিদারদের সুসর্ম্পক ছিল। স্থানীয় লোকজন জানায়, এখানে শুটিং করতে প্রায়ই সিনেমা-নাটকের দল আসে। বছর দুয়েক আগে আসা একটি দল তাদের প্রয়োজনে বাড়িটির কিছু অংশে রং করে। এমনিতে এটি সংস্কার করা হয় না। হরিপুর জমিদার বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাসে যখন পানি থৈ থৈ করে তখন বাড়িটির সৌন্দর্য আরো বেড়ে যায়। এ বাড়িতে “মধুমালতি”“ঘেটু পুত্র কমলা”নাইওরীসহ অনেক ছবি চিত্রায়িত হয়েছে।

এ জাতীয় আরও খবর