বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আবদুল বারী শাহ (র.) দরবার শরীফ

02সৈয়দ মোহাম্মদ আফজল : বাংলাদেশ ওলী আল্লাহর দেশ বলে পরিচিত। তেতুলিয়া হতে টেকনাফ পর্যন্ত এদেশে বেশুমার ওলী আল্লাহ শায়িত রয়েছেন। তাঁদের অবস্থানের এদেশের মাটি ও মানুষ শত শত বছর ধরে আল্লাহ পাকের অশেষ রহমত ভোগ করে আসছে।
পরম করুনাময় আল্লাহ পাকের দরবারে তাঁর খাস বান্দাদের বিশেষ স্থান ও মর্যাদা রয়েছে। এ সকল বান্দাদেরকেই সাধারণত আল্লাহর ওলী বলে অভিহিত করা হয়। আশেকানরা বিশ্বাস করেন যে, হাশরের কঠিনতম দিনে আল্লাহ পাকের একদল বান্দা আরশে মুয়ালার পেছনে বসে মুচকি মুচকি হাসবেন। আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামগণ পর্যন্ত ‘ইয়া নাফসি, ইয়া নাফসি’ বলে যেদিন বেকারার থাকবেন, সেদিন এই বান্দাদের নিরুদ্বিগ্ন ভাব দেখে ফেরেস্তারা আল্লাহ পাকের কাছে জানতে চাইবেন, হে প্রভু, আপনার এই বান্দারা কে? আল্লাহ পাক ফেরেশতাদের জবাবে বলবেন, এদের কথা তোমরা জানতে চেয়ো না। এরাই সেই ব্যক্তি, যারা দুনিয়ায় থাকাকালীন কোনো দিন বেহেশত চায়নি। তারা শুধু বেহেশত এর মালিককে চেয়েছিলো। সুবহানাল্লাহ।
ইহকাল ও পরকালে আল্লাহর ওলীদের বিশেষ মর্যাদা সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না। মহান আল্লাহ তায়ালা তাঁর মহাপবিত্র গ্রন্থ কুরআনুল কারিমে এরশাদ করেছেন- ‘আলা ইন্না আওলীয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন।’ অর্থাৎ- নিশ্চয়ই আল্লাহর ওলীদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। পবিত্র হাদিসেও আল্লাহর ওলীদের মহাত্ম সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার ওলীদের সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলীদের প্রতি আল্লাহ পাকের ভালবাসা কি রকম এই উক্তি থেকেই সম্যক ধারণা করা যায়। ইমাম আহমেদ বিন হাম্বল (রা.) ওলীদের শানে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার খাস বান্দাদের সাথে ভালবাসা রাখে আল্লাহ তায়ালা তাদেরকে সম্মান দান করেন। আল কুরআন, হাদিস-ই কুদসী এবং ইমাম হাম্বল (রা.) সাহেবের উপরোক্ত তিনটি উদ্ধৃতি হতে স্পষ্ট বুঝা যায়, আল্লাহর ওলীদের শান ও মর্তবা কি। এই শান ও মর্তবার সত্যতা যাদের হৃদয়ে প্রবেশ করে তারা ওলীদের আশেক হয়ে পড়েন। তাদের হৃদয়ে আল্লাহর ওলীদের জন্য মহব্বত পয়দা হয়। এই আশেকীয় কারণে ওলীদের দরবারে আসা-যাওয়া করেন। ওলীদের দেয়া তসবিহ করেন। এরই দ্বারা তারা স্ববিশেষ ছওয়াব ও ফায়েদা হাসিল করে থাকেন।
এককালের হিন্দু প্রধান এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বেশ ক’জন ওলী শায়িত রয়েছেন। তাঁদের মাজার/দরবার শরীফে ধর্মপ্রাণ মানুষের জন্য রহমত ও ফায়েজের উৎস। প্রতিদিন এসব মাজার জিয়ারত এর জন্য বহু লোকের সমাগম হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিশাল মহল্লা কাজীপাড়া এলাকার জেলা ঈদগাহ ময়দানের উত্তর পশ্চিমের এক কোণায় একখানা মাজার। যারা খোঁজ খবর রাখেন তারা এই মাজার জিয়ারত করে থাকেন। যারা জানেন না তারাও নিজেদের অজান্তে এই মাজারের ফায়েজ ও বরকত পেয়ে থাকেন। এই মাজার শরীফে যিনি শায়িত রয়েছে তাঁর শাহ সুফী হযরত সৈয়দ আবদুল বারী শাহ্ (র.)। হযরত সৈয়দ আবদুল বারী শাহ্ (র.) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজীপাড়ায় ১৮৬৮ইং সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৮ইং সালে ইন্তেকাল করেন। হযরত সৈয়দ বারী শাহ (র.) এর পিতা মরহুম সৈয়দ কমর উদ্দিন সাহেব এখানকার একজন সুপরিচিত তালুকদার ছিলেন। হযরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) বাল্যকালে পিতা-মাতা হারান। বহু চড়াই-উৎরাই এর মধ্যে হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) এন্ট্রাস পাশ করেন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার বাংলা মারফতি গানের বারী শাহ্ এক অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের অন্যতম চিন্তাবিদ। তিনি যুবক বয়স থেকেই বাংলা মারফতি গান রচনা করতেন। বিরল বৈশিষ্ট এর লেখনীর অধিকারী সুফী সাধক হযরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) তাঁর রচিত গানে জীবন ও স্রষ্টার চিরন্তন বা শাশ্বত ভাবমূর্তি প্রকাশ পেয়েছে ‘নবীজির কথা ধর, চারি তরিকা মান্য কর ও ইমান কলেমা ঠিক কর, নামাজ-রোজা বুঝে পড়, আপনা রাস্তা কর পরিস্কার। সুফী সাধক পীরে কামেল হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) শেষ জীবনে স্রষ্টার আরাধনা ও সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তামগ্ন হয়ে দিনাতিপাত করে গেছেন। স্রষ্টার প্রতি মাতাল হয়ে মারফতি জগতে প্রবেশ করে তিনি সেখান থেকে খুঁজে পেয়েছেন কথা আর সুরের ব্যঞ্জনা। আর সেই ব্যাঞ্জনা আজো আমাদের অন্তরে আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) এর স্রষ্টার প্রতি শ্রদ্ধা উদঘাটিত করে। সম্পূর্ণ অসাম্প্রদায়িক সুফী সাধক পীর সাহেব সৈয়দ আবদুল বারী শাহ (র.) কোনো জাত বা প্রকৃতিতে বিশ্বাসী ছিলেন না। সমগ্র মানব জাতিকে তিনি স্রষ্টার সৃষ্টির সেরা জীব বলে মনে করতেন বিধায় তাঁর কোনো জাত প্রকাশ পায়নি। আর তাই তিনি জাতির জয়গান গেয়ে গেছেন। হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) এর পীর ও মুরশিদ হজরত সৈয়দ আবদুল আলী শাহ (র.) ওরফে হজরত আবদুল ডাক্তার সাহেব এবং পীরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানী কুতুবে রাব্বানী হজরত সৈয়দ আবদুল কাদির জিলানী (র) এর অন্যতম অনুসারী হিসেবে হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) আধ্যাত্মিক চিন্তা চেতনায় মনোনিবেশ করেন। তিনি সবসময় ভক্ত ও আশেকানদের উদ্দেশ্যে বলতেন যে, তিনি আল্লাহ ও আল্লাহ রাসুল (সা.) হজরত বড় পীর সৈয়দ আবদুল কাদির জিলানী (র.) সাহেবের রুহানী সন্তান।
আওলাদে রাসুল (সা.) শাহেন শাহ পীরে কামেল হজরত সৈয়দ আবদুল বারী শাহ (র.) এর বার্ষিক পবিত্র ওরস মোবারক প্রতি বছর ৫ ফাল্গুন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচীর মধ্যে থাকে কুরআন খানী, মিলাদ মাহফিল, জিকির ও বিশেষ মোনাজাত। এছাড়াও বারী শাহ্ দরবার শরীফে প্রতিমাসে ওলীকূলের শ্রেষ্ঠ, বড়পীর হজরত সৈয়দ আবদুল কাদির জিলানী (র.) এর এগারো শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
লেখক ঃ সভাপতি, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ