,

ঈদে অ্যাডবক্সের ব্যানারে পাঁচ অ্যালবাম

habib20160908183738দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানিদের সাথে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে অ্যাডবক্স বাংলাদেশ লি.। রোজার ঈদ থেকে প্রতিষ্ঠানটি সরাসরি গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে। অ্যাডবক্স-এর জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে কোরবানির ঈদ উপলক্ষে এবার ডিজিট্যালি প্রকাশ করলো ৫টি একক ও মিশ্র গানের অ্যালবাম।

ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী ও আগুনের ‘তিন তারা’

সংগীতের তিন তারকা ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী ও আগুনের গান নিয়ে সাজানো হয়েছে ‘তিন তারা’ অ্যালবামটি। শাহরিয়ার বেলালের কথা-সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

সালমার একক ‘দরদ’
লম্বা সময় একক অ্যালবামে নেই জনপ্রিয় ক্লোজআপওয়ান তারকা সালমা। এই ঈদে অ্যাডবক্সেও ব্যানারে প্রকাশ পাচ্ছে তার নতুন একক ‘দরদ’। কণ্ঠশিল্পী তৌসিফ ও রেজওয়ানের সুরে অ্যালবামের গানগুলো লিখেছেন ওমর ফারুক, জুয়েল মাহমুদ ও আশিক বন্ধু।

তৌসিফ ও নদীর ‘মন যদি চায়’
তৌসিফ ও নদীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন যদি চায়’। অ্যালবামের গানগুলোর সুর করেছেন তৌসিফ ও রেজওয়ান। আর রোমান্টিক ঘরানার গানগুলো লিখেছেন জুয়েল মাহমুদ, ফিদেল, স্নেহাশীষ ও সুমন।

ডিজে রাহাতের সঙ্গে পাঁচ নারী কণ্ঠশিল্পী
জনপ্রিয় ডিজে রাহাত এবার হাজির হচ্ছেন বেশ কজন তারকা শিল্পীকে নিয়ে। তারা হলেন কণা, ন্যানসি, জুলি, কোনাল ও ঐশী। অ্যালবামের নাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। মীর মাসুম ও ফিদেল হাসানের সুরে সবগুলো গান লিখেছেন রবিউল ইসলাম জীবন।

এসআই টুটুলের ‘স্বপ্ন দেবো’
এই ঈদে অ্যাডবক্সের অন্যতম চমক হিসেবে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুলের সিঙ্গেল ট্র্যাক ‘স্বপ্ন দেবো’। তারেক তুহিনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন।

গানগুলো শুনতে অ্যাডবক্স এর ‘গানবক্স’ অ্যাপসটির ডাউনলোড লিংক:

এদিকে, অ্যাডবক্স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‘বিনোদন মানেই এখন অনলাইন কেন্দ্রিক প্রায় সব কিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং এক্সপার্ট গাইডলাইন দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বাংলাদেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো কোয়ালিটির মিউজিক দিতে চাই ডিজিটাল মাধ্যমে। স্বপ্ন দেখি বাংলাদেশের ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের মাধ্যমেই সফলতার পথে এগিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা