,

সব লঞ্চ টার্মিনালে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা বিধানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া ঈদে লঞ্চ যাত্রীদের চলাচলের সুবিধার্থে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে একটি নতুন টার্মিনাল ঈদের আগেই চালু করা হবে। রবিবার আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি সার্ভিস ও বিভিন্ন স্টিমারসহ অন্যান্য জলযানের নিরাপদ চলাচল বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

 

BBC-4songLap

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী বলেন, ঢাকার সদরঘাট টার্মিনালে নতুন তিনটি পন্টুন স্থাপন করা হয়েছে। লঞ্চ যাত্রীদের টিকেটের জন্য সদরঘাটে টিকেট কাউন্টার খোলা হয়েছে। সরকার নিরাপদ ও সুষ্ঠু নৌ চলাচল এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 
সভায় সিদ্ধান্ত হয় যে, ঈদের সময় লঞ্চে যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। লোড লেভেল ক্রস করার আগেই লঞ্চ ছেড়ে দিতে হবে। সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর পথিমধ্যে লঞ্চ থামিয়ে নৌকা বা অন্য কোনও মাধ্যমে যাত্রী বা মালামাল ওঠানো যাবে না। এছাড়া ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেওয়া, লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে নৌপথে মাছ ধরার জাল পাতা বন্ধ রাখা, যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

 
ঈদের আগে ৩ দিন ও ঈদের পরের ৩ দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে। রাতের বেলায় (সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত) সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে বলেও সভা থেকে জানানো হয়।

 

এছাড়া সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করবে। ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিরুল ইসলাম ভূঁইয়া, নৌ পুলিশের মহাপরিচালক, লঞ্চ মালিক, শ্রমিক, সড়ক পরিবহন ফেডারেশন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন জেলার প্রশাসক ও পুলিশ সুপারেরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে