,

শেষ বলের উত্তেজনায় ২ রানে হারল ভারত

Zimbabwean players and their coach, Makhaya Ntini, second right, celebrate winning the T20 International cricket match against India at Harare Sports Club, Saturday, June, 18, 2016. The Indian cricket team is in Zimbabwe for One Day International and T20 matches. (AP Photo/Tsvangirayi Mukwazhi)

স্পোর্টস ডেস্ক : শেষ বলে দরকার ৪ রান। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি। ফল কী হতে পারে? ক্যারিয়ারজুড়ে ‘ফিনিশার’ হিসেবে যে সুনাম অর্জন করেছেন ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক, তাতে এবারও হয়তো ভারতেরই জয় দেখছিলেন অনেকে। কিন্তু এবার আর পারলেন না ধোনি। নেভিল মাদজিভার বলে নিতে পারলেন মাত্র ১ রান। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে হেরে গেল ভারত।

ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই পরে ব্যাট করে জয়। তা-ও কী অনায়াসে! তিন ম্যাচ মিলিয়ে ভারতের উইকেট পড়েছে মাত্র তিনটি। সে জন্যই কি না, টি-টোয়েন্টিতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন ধোনি। কিন্তু শুরু থেকেই পড়লেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের তোপের মুখে। চামু চিবাবা ও হ্যামিল্টন মাসাকাদজা উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিলেন, সেটিকে টেনে নিয়ে গেলেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। চারজনই রান করেছেন ২০-এর ঘরে। তবে এই চারজন নন, জিম্বাবুয়ের ১৭০ রানের ইনিংসে নায়ক এলটন চিগুম্বুরা। ২৬ বলে ৫৪ রান করেছেন তিনি, যাতে ছক্কাই ৭টি!

জবাব দিতে নেমে প্রথম বলেই ধাক্কা খেল ভারত। আউট হয়ে গেছেন অভিষিক্ত লোকেশ রাহুল। সেঞ্চুরি দিয়ে ওয়ানডে অভিষেক রাঙানো রাহুল টি-টোয়েন্টি অভিষেকে পেলেন ‘গোল্ডেন ডাক’। এরপরের সব ব্যাটসম্যানই শুরু করেছিলেন, কিন্তু মানদীপ সিং (৩১) ও মনিষ পান্ডে (৪৮) ছাড়া কেউই সেটি টেনে নিতে পারেননি। দুই থেকে সাতের মধ্যে এই দুজন ছাড়া বাকি সবারই রান দশ থেকে বিশের ঘরে। এরই খেসারত দিতে হলো ম্যাচ হেরে। শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছে ভারতের ইনিংস।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ জুন, হারারেতে। সূত্র : ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা