,

পিকে জেতালেন স্পেনকে

Piqueস্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে শুরুতেই একটা ভুল করে ফেলেছেন জেরার্ড পিকে। ডিফেন্ডার হিসেবে ক্যারিয়ার গড়া পিকে গোল করেই যেন মজা পান বেশি। বার্সার জার্সিতে গোল তাঁর কাছে মোটেই অচেনা নয়। স্পেনের ভাগ্য ভালো, আজও জেগে উঠল তাঁর ‘স্ট্রাইকার-সত্তা’। পিকের গোলে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে শুভসূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরু থেকেই নিজেদের খেলা খেলেছে স্পেন। পাস, পাস, পাস! দ্রুতলয়ের পাসিং ফুটবলে ব্যতিব্যস্ত করে তোলে তারা চেক রক্ষণভাগকে। কিন্তু ডি-বক্সের আসে পাশে এলেই খেই হারিয়ে ফেলছিলেন মোরাতা, নোলিতো, ইনিয়েস্তারা। অবশ্য এটা তো স্পেনের খেলারই অংশ! স্পেনের খেলা মানেই তো পুরো মাঠ নিয়ন্ত্রণ করে ডি-বক্সে বা ডি-বক্সের কাছে ইতস্তত করা। সরাসরি গোলে শট না নিয়ে পাসের পর পাস দেওয়া। আর তাতেই একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে দলটি।

অন্যদিকে চেক প্রজাতন্ত্র সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠছিল। প্রতিটি আক্রমণেই ভয় ধরিয়ে দিয়েছে চেকরা। ইকার ক্যাসিয়াসের পরিবর্তে তাঁকে নামানোর যথার্থতা প্রমাণ করেছেন ডেভিড ডি গিয়া। তাঁর দুর্দান্ত কিছু সেভই গোলবঞ্চিত করেছে চেক প্রজাতন্ত্রকে। ৮৭ মিনিটে গেরোটা ছোটে স্পেনের। বাঁ প্রান্ত থেকে ইনিয়েস্তার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান পিকে। স্বস্তির নিশ্বাস ফেলে স্পেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে