,

সবকিছু জেনেশুনেই অপু আমাকে বিয়ে করেছে

dhfবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, শাওন আমার বন্ধু, স্বামী না। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। একই স্কুল-কলেজে পড়েছি। আর ও যদি সত্যি আমার স্বামী হতো, তাহলে কি আমি সাংবাদিক ডেকে ধুমধাম করে বিয়ে করতাম? আমার কি একটুও জড়তা থাকত না?
কিন্তু শাওন তো আদালতে কাবিননামা দিয়েছেন এমন প্রশ্নের জবাবও মাহি দিয়েছেন। মাহি বলেন, কই? আমি তো দেখিনি। আর এগুলো নিয়ে আমার জানার আগ্রহ নেই। শাওনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা ঠিকও হয়ে গেছে। আমরা এখন ভালো বন্ধু। প্লিজ, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করবেন না।

বিভিন্ন গুজবও ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম ডিভোর্স। এর জবাবে মাহি বলেন, আমার অনেক শত্রু। এরা আমার সুখ সহ্য করতে পারছে না বলেই এসব রটাচ্ছে। অপু সবকিছু জেনেশুনেই আমাকে জেনেশুনেই বিয়ে করেছে। আমি নায়িকা। অভিনয় করার সময় নায়কদের সঙ্গে অন্তরঙ্গ হতে হয়। শাওনের সঙ্গে তোলা ছবিগুলোও ফাজলামি করে তোলা। অপু সেটা জানে।

বরং আমাকে নিয়ে যখন চারদিকে বাজে বাজে কথা হচ্ছে, তখন ও-ই আমাকে বুঝিয়েছে, মানসিক সাপোর্ট দিয়েছে। এই দুই সপ্তাহের সংসারজীবনে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সে আমাকে যতটা ভালোবাসে, অন্য কেউ স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পায় বলে মনে হয় না। সারা জীবন এক আছি, এক থাকব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা