বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্জ্ঞানকে বিকশিত করে তুলুন ৬ উপায়ে

21153-emotional_balanceলাইফস্টাইল ডেস্ক : সৃজনশীল হতে চাইলে আপনার মনের মাঝে যে বিষয়ে কাজ করার সুপ্ত ইচ্ছা রয়েছে তাকে জাগিয়ে তুলুন। ফলে আপনার মনের বিকাশ যেমন অবারিত হবে তেমন নিজের অনুভূতিগুলোও সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। এ লেখায় তুলে ধরা হলো তার ছয়টি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. সচেতনতায় নতুন মাত্রা দিন
নিজের মনের অনুভূতিকে নতুন মাত্রা দিতে সচেতনতাকে নতুন মাত্রা দিন। আপনার মস্তিষ্ক কী চায় তা সবার আগে নির্ণয় করুন। এরপর সে অনুভূতির পেছনে ধাওয়া করুন। এজন্য প্রয়োজনে ইয়োগা কিংবা ধ্যানের সহায়তা নিন। এতে আপনার নিজের অনুভূতিগুলো জেগে ওঠবে। সঠিকভাবে জেনে নিতে পারবেন আপনার মনের অনুভূতি।

২. নিজেকে বিশ্বাস
নিজের ওপর বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত্মবিশ্বাস না থাকলে নিজের অনুভূতি সম্পর্কে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হবে না। এক্ষেত্রে একটি ডায়েরি লিখতে পারেন, যে ডায়েরিতে তুলে ধরতে হবে আপনার সত্যিকার মনের অনুভূতি। এতে বিভিন্ন পরিস্থিতি, সিদ্ধান্ত ও তার ফলাফল লিখতে ভুলবেন না।

৩. সম্পর্ক গড়ুন
নিজের অনুভূতি বিকাশের জন্য অন্যের সঙ্গে সম্পর্ক গড়ুন। এটি অভিজ্ঞতা সঞ্চয় করতে সহায়তা করবে। নিজের গণ্ডি থেকে বেরিয়ে আসুন। গণ্ডিবদ্ধ মানুষের জীবন স্থবির হয়ে পড়ে। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ার মাধ্যমে নিজের পরিচিতির দিগন্ত বৃদ্ধি করুন। শুধু কথা বললেই হবে না, অন্যরা কী বলে তা মনোযোগ সহকারে শুনুন।

৪. নিজের সৃজনশীলতা সন্ধান করুন
অনেকেরই পড়াশোনা, ছবি আঁকা, লেখা কিংবা অভিনয়ে সৃজনশীলতা রয়েছে। একইভাবে আপনারও নিশ্চয়ই কোনো না কোনো সৃজনশীল কাজে আগ্রহ রয়েছে। কিন্তু ঠিক কোন কাজে সত্যিকার আগ্রহ রয়েছে তা নির্ণয় করুন। এরপর সে আগ্রহের বিষয়ে নতুন উদ্যমে কাজ করুন।

৫. ধীরে করুন
নাগরিক জীবনের ব্যস্ততায় এখন আমাদের জীবন যেমন প্রচণ্ড গতিশীল হয়ে উঠেছে তেমন তা সৃজনশীলতাও হারাচ্ছে। তাই সব সময় গতি অর্জন না করে কখনো কখনো ধীর-স্থীর হোন। ভালোভাবে ঘুমান এবং বিশ্রাম নিন। নিজের দিকে মনোযোগী হোন।

৬. সহায়তা নিন
নিজের অন্তর্জ্ঞান সঠিকভাবে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন বইয়ের সহায়তা নিন। এছাড়া রয়েছে বিভিন্ন ওয়ার্কশপ। আপনার সুবিধামতো যে কোনো পদ্ধতির আশ্রয় নিয়ে বিষয়টি আয়ত্ব করুন। এছাড়া কথা বলতে পারেন এক্ষেত্রে বিশেষজ্ঞদেরও। তারা আপনাকে যে গাইডলাইন দেবেন, সে অনুযায়ী চললেই পেয়ে যাবেন আপনার অনুভূতিকে বিকশিত করার উপায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ