,

জেনে নিন আমের আঁটির বিস্ময়কর যত স্বাস্থ্যগুণ

Amস্বাস্থ্য ডেস্ক : প্রায় প্রতিদিনই আম, আমের লাচ্ছি অথবা আমের রস খাওয়া হচ্ছে। আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে মেলা ভার। আম খাওয়ার পর এর আঁটিটি কী করেন? ফেলে দিন নিশ্চয়। কিন্তু আপনি কি জানেন ফেলা দেওয়া এই আমের আঁটিটিতে লুকিয়ে আছে অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধান! কি অবাক হচ্ছেন? তাহলে চলুন জেনে নিই আমের আঁটির যত স্বাস্থ্যগুণ-

১। ডায়ারিয়া প্রতিরোধেঃ-
আমের আঁটির গুঁড়ো দিনে ২-৩ বার খান, এটি ডায়ারিয়া প্রতিরোধে সাহায্য করবে। এছাড়া ১-২ গ্রাম আমের আঁটির গুঁড়োর সাথে মধু মিশিয়ে খান, এটি ডায়ারিয়া দূর করে দেবে নিমিষে।

২। কোলেস্টেরল প্রতিরোধেঃ-
আমের আঁটি রক্ত চলাচল সচল রেখে রক্তের খারাপ কোলেস্টেরল দূর করে থাকে। এটি রক্তে চিনির মাত্রা এবং প্রোটিন লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।

৩। খুশকি দূর করতেঃ-
আমের আঁটি খুশকির যন্ত্রণা থেকে মুক্তি দিবে। আমের আঁটির গুঁড়ো করে এটি সরিষা তেলের সাথে মিশিয়ে নিন। এটি সূর্যের আলোতে কিছুদিন রাখুন। তারপর এটি মাথার তালুতে ভাল করে লাগিয়ে নিন। কয়েক ঘণ্টার পর চুল ধুয়ে ফেলুন। এটি খুশকির সমস্যা দূর করার সাথে সাথে চুল পড়া এবং চুল পাকা সমস্যারও সমাধান করে দেবে।

৪। দাঁত সাদা করতেঃ-
আমের আঁঠির গুঁড়ো খুব ভাল টুথ পাউডার হিসেবে কাজ করে। টুথ ব্রাশে আমের আঁটির গুঁড়ো লাগিয়ে দাঁত ব্রাশ করুন। এটি দাঁত সাদা করার পাশপাশি দাঁত এবং মাড়ি মজবুত করবে।

৫। ব্রণ দূর করতেঃ-
আমের আঁটির গুঁড়োর সাথে টমেটোর পেস্ট মিশিয়ে নিন। এটি ত্বকে স্ক্রাবের মত ব্যবহার করুন। এটি ত্বক এক্সফলিয়েট করে, ব্ল্যাক হেডেস, ব্রণ দূর করে দেয়। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে