,

ধারণার থেকে বেশি দ্রুত সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব!

 

 

প্রযুক্তি ডেস্ক :মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে এতদিন যেই ধারণা ছিল, তার চেয়ে প্রায় ৯ শতাংশ দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব! সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান এস্পেস এজেন্সি (ইসা) এক যৌথ গবেষণায় এ তথ্য প্রকাশ করেছে। আর এই ঘোষণার মধ্য দিয়েই প্রশ্নের সম্মুখীন হয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনিস্টাইনের, আপেক্ষিক তত্ত্ব।

nasa1465017608

নাসা এবং ইউরোপিয়ান এস্পেস এজেন্সি দাবি করেছে আকাশগঙ্গার বাইরে থাকা প্রায় ১৯টি ছায়াপথের তারাদের ওপর হাবল টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবী সম্প্রসারণের গবেষণায় যে তথ্য পাওয়া গেছে, তার গতি বিজ্ঞানীদের এতদিনের ধারণার থেকে প্রায় ৫ শতাংশ থেকে ৯ শতাংশ বেশি। এতদিনের ধারণা বলতে এখানে বোঝানো হয়েছে বিজ্ঞানী আইনিস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পৃথিবীর সম্প্রসারণ সম্পর্কে এতকাল যে ধারণা দিয়ে এসেছে সেই ধারণা।

 

মহাকাশের সম্প্রসারণকে নতুনভাবে ব্যাখ্যা এবং এ সম্পর্কে নতুন তত্ত্ব দেবার জন্য ২০১১ সালে পদার্থবিদ্যায় নোবেলজয়ী আমেরিকান বিজ্ঞানী অ্যাডাম রিস বলেন, ‘একই দূরত্বে একই সরলরেখায় দুই প্রান্ত থেকে চলা শুরু করে যদি একত্রে মিলিত হতে চাওয়া হয় একসময় সেটা অবশ্যই সম্ভব। কিন্তু সেটা মেলেনি। যদি মিলে না থাকে তাহলে অবশ্যই দূরত্ব যাই হোক অবস্থানের তারতম্য ছিল হয়তো। ঠিক একই কারণে আইনিস্টাইনের তত্ত্ব সম্পূর্ণ মিলছেনা বর্তমান গবেষণার সঙ্গে।’

সম্প্রতি এই গবেষণায় বলা হয়েছে, এই নিখিল মহাবিশ্বের প্রতি মেগাপারসেক প্রতি সেকেন্ডে ৭৩.২ কিলোমিটার সম্প্রসারিত হচ্ছে। এক মেগা পারসেক অঞ্চলের পরিমাপ হলো ৩.২৬ মিলিয়ন আলোকবর্ষ। সেক্ষেত্রে হিসেব করলে দেখা যায় ৯.৮ বিলিয়ন বছর পর মহাবিশ্ব দ্বিগুণ হবে।

বিগ-ব্যাঙ তত্ত্বের ওপর ভিত্তি করে পরীক্ষা চালিয়ে তাই বিজ্ঞানীরা ঘোষণা করেছে, ধারণা থেকে ৫ থেকে ৯ শতাংশ দ্রুত সম্প্রসারিত হচ্ছে এই মহাবিশ্ব। যাকে ইংরেজিতে ‘দ্য ক্রিয়েশান’ বলা হয়ে থাকে। তবে শুধু মহাবিশ্ব সম্প্রসারণের এই নতুন তথ্যই না, এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা একটি অজানা নতুন অতিপারমাণবিক কণার সন্ধান পেয়েছেন যেটি নিউট্রিনো কনার অনুরূপ এবং গতি আলোর মতই, সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার।

মহাবিশ্ব সম্প্রসারণের সঙ্গে ১৯৯৮ সালে আবিষ্কৃত মাধ্যাকর্ষণ বিরোধী রহস্যময় ডার্ক এনার্জিও এর সঙ্গে জড়িত এমনটাই ধারণা করছেন বিজ্ঞানীরা। রহস্যময় মাধ্যকর্ষণ বিরোধী শক্তি সম্ভবত ঠেলাঠেলি করে ছায়াপথগুলোকে একে অপরের সঙ্গে দূরে সরিয়ে দিচ্ছে ও শক্তিশালী করে তুলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে