,

ইউপি নির্বাচন: শেষ ধাপেও আ. লীগের জয়জংকার

magu_115274_0নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের আংশিক ফলাফল পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সর্বশেষ খবর অনুযায়ী আওয়ামী লীগ ৩৫৯, বিএনপি ৫৫ এবং অন্যান্য প্রার্থীরা ২০৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

এর আগে শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত দেশের ৬৯৮টি ইউপিতে একটানা ভোটগ্রহণ চলে।

আগের পাঁচ পর্বের মতো আজকের নির্বাচনেও সংঘর্ষ-সহিংসতা, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, নির্বাচন বর্জন ও অনিয়মের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী, ময়মনসিংহের গফরগাঁও, সুনামগঞ্জ ও নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এসব ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধসহ দেড় শতাধিক আহত হয়েছেন। এ নিয়ে ছয় ধাপের ইউপি নির্বাচনে ১০৯ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটল।

গত পাঁচ ধাপের নির্বাচনে সহিংসতায়ও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া নজিরবিহীন কারচুপির অভিযোগও ছিল। এরই পরিপ্রেক্ষিতে শেষ ধাপের নির্বাচন অনেকটা সুষ্ঠু করার আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনের শুরুর দিকে কিছুক্ষণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ঘোলাটে হতে থাকে। ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে অনেক জায়গা থেকে আসে সংঘর্ষের খবর। অধিকাংশ সংঘর্ষ হয়েছে ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী ও বিএনপির সমর্থকদের।

শেষ ধাপের ভোটগ্রহণের পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, নির্বাচনের সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে। নির্বাচনে সহিংসতা এবং অনিয়ম প্রতিরোধে সমাজে সংস্কার আনতে হবে। এজন্য সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিল মারার ঘটনা একদমই ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা