,

নির্বাচন যুক্তরাষ্ট্রে, ব্যবসায় চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ কেবল মার্কিন মুলুকেই আটকে নেই। এ নিয়ে দেদারসে ব্যবসা করছে চীনা কোম্পানিগুলো। তারা ইতিমধ্যেই সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের লাখ লাখ মুখোশ বানানোর অর্ডার পেয়েছে। যদিও এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ডেমোক্রেট ও রিপাবলিকানরা।

2016_06_01_12_23_32_DAfSSQgr4m2AafOu75fpLL4mwW7pYi_original

 

নানা কারণে আলোচিত রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, চীনা কোম্পানিগুলো তার দেশের মুনাফা বাগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তাতে মনঃক্ষুণ্ণ হয়নি চীনের প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পেরই কয়েক মিলিয়ন রাবার মুখোশ বানাচ্ছে তারা মুনাফার আশাতেই।

 

 

এদের মধ্যে বড় অর্ডারটি পেয়েছে জিনহুয়া পার্টটাইম নামের প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী জ্যাকি চেন বলছেন, তার প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কয়েক মিলিয়ন রাবারের মুখোশ। তিনি বলেন, ‘আমার হিলারি ক্লিনটনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই বেশি ভালো লাগে। যদিও দুই দলের কাছ থেকেই আমি মুখোশের প্রায় সমান সংখ্যক অর্ডার পেয়েছি।’ চেন বলছেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই তার পণ্য পৌঁছে যাবে মার্কিন মুলুকে। আর সে লক্ষ্যে চলছে তুমুল তোড়জোড়।

 

 

কিছু ক্ষেত্রে অর্ডারের চেয়ে বেশি মুখোশ বানিয়ে রাখছে তার প্রতিষ্ঠান, আর তার বড় অংশটিই ট্রাম্পের।যুক্তরাষ্ট্রে কেবল প্রেসিডেন্ট নির্বাচন না, যেকোনো উৎসব পার্বণ কিংবা প্রতিবাদ বিক্ষোভেও রাবার মুখোশের ব্যবহার বেশ জনপ্রিয়। রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা ক্রিড়া জগতের তারকাদের মুখোশ পড়ার চল রয়েছে সেখানে। তাই বাজারে খুঁজলে এসব জনপ্রিয় ব্যক্তিদের সবারই মুখোশ পাওয়া যায়। এই মুখোশের বড় অংশটিই আসে চীন থেকে। ফলে নির্বাচনকে সামনে রেখে তার প্রধান কুশীলবদের মুখোশের অর্ডার বাড়বে তাতে আশ্চর্য হবার কিছু নেই।

 

 

পার্টি হাউজ নামে প্রতিষ্ঠানটি বানাচ্ছে মূলত হিলারি ক্লিনটনের মুখোশ। সেক্ষেত্রে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর মুখের খুঁটিনাটি লক্ষ্য রাখতে হচ্ছে তাদের। কোম্পানিটির একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের ডিজাইনাররা প্রতিটি খুঁটিনাটি খেয়াল করছেন। যেমন, হিলারির মুখোশে আমরা তার মুখের আসল প্রতিচ্ছবিটি ফুটিয়ে তুলতে চাই। ধরুন তার বলিরেখা। তার চোখের চারপাশে যে ছোট ছোট বলিরেখাগুলো আছে, আমরা সেসব খুঁটিনাটিও তুলে ধরতে চাই।’

 

এ নিয়ে অনেক উদ্যোক্তাই কৌতুক করে বলছেন, চীনে ট্রাম্পের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তাতে নির্বাচিত হলে তিনি চীন থেকে পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে