,

লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপ-নির্বাচন ২৮ অক্টোবর

news-image

লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপ-নির্বাচন ২৮ অক্টোবর শীর্ষ নিউজ, ঢাকা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর শূন্য আসন টাঙ্গাইল-৪ এ উপ-নির্বাচন হবে আগামী ২৮ অক্টোবর। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। সিইসি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর। সিইসি বলেন, ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করতে কোনো বাধা নেই। তবে গ্রুপ বাই গ্রুপ ভোটকেন্দ্রে এবং ভোটকক্ষে যেতে হবে। কেননা, অনেক লোক এক সঙ্গেই ভোটকেন্দ্রে প্রবেশ করলে নির্বাচন বিঘ্নিত হয়।

উল্লেখ্য, হজ নিয়ে মন্তব্য করায় দলীয় পদ হারানোর পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদও বাতিলের উদ্যোগ নিতে স্পিকারকে অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সে মোতাবেক স্পিকার বিরোধটি নিষ্পত্তির জন্য সিইসিকে চিঠি পাঠালে শুনানির ব্যবস্থা করে ইসি। সেই শুনানিতে অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দেন লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত ৩ সেপ্টেম্বর তার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এদিকে পদত্যাগের পর লতিফ সিদ্দিকী গণমাধ্যমে বলেছেন, তিনি আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা