,

বিজয়নগরে অটোরিকসাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

grafter-3ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি সিএনজিচালিত অটোরিকসাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোঁড়া উদ্ধার করা হয়। গত শনিবার বিকেলে উপজেলার আমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মোঃ কালন মিয়া-(২৩), মোঃ হেবজু মিয়া-(৩০), মোঃ সুমন মিয়া-(২২) ও  মোঃ মনোয়ার হোসেন-(২২)। তাদের সবার বাড়ি সরাইল উপজেলায়। গতকাল রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর যাওয়ার জন্য বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই বাসষ্ট্যান্ড এলাকা থেকে এক যাত্রী অটোরিকসায় উঠেন। তখন অটোরিকসায় চালকসহ ৪জন ছিল। অটোরিকসাটি কিছুদূর যাওয়ার পরই যাত্রীবেশী ছিনতাইকারীরা ওই যাত্রীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ফোন ও ৫ হাজার টাকা নিয়ে তাকে চলন্ত অটোরিকসা থেকে মহাসড়কে ফেলে দেয়। এলাকাবাসীর মাধ্যমে পুলিশ খবর পেয়ে অটোরিকসাটিকে ধাওয়া করে উপজেলার আমতলী এলাকা থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনেয়ে নেয়া টাকা, মোবাইল ফোন ছিনতাইকাজে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, এরা পেশাদার ছিনতাইকারী। গতকাল রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে