,

বিজয়নগরে সেচ পাম্পসহ চার চোর গ্রেপ্তার

Untitled-kglkg-81ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি চোরাই সেচ পাম্পসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার চান্দুরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার সাতগাঁও গ্রামের মোঃ তানভীর আহম্মেদ-(১৮), পাইকপাড়ার মোঃ ফারুক মিয়া- (২২), মোঃ শরীফ মিয়া-(১৭) ও মোঃ শানু মিয়া-(২২)। গতকাল  সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার এস.আই মোঃ শাহ আলম জানান, উপজেলার পাইকপাড়া গ্রামের শুক্কুর মিয়ার একটি সেচ পাম্প চুরি করে নিয়ে যাওয়ার সময় চান্দুরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাম্প মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা