,

সরাইলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির হিড়িক

BBaria Mapব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো জমির সেচ কাজে ব্যবহৃত পাম্পের আটটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

এতে উপজেলায় বোরো জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্ন হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

সরাইল থানা পুলিশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) সরাইল উপজেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বোরো মাঠের ১০০ কিলো ভোল্ট (কেভি) ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এতে সৈয়দটুলা গ্রামে মাঠের জমিতে সেচ কাজ বন্ধের পাশাপাশি রাত থেকে ওই গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।
 
এছাড়া, জানুয়ারির প্রথম ১৫ দিনে ওই উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল, নাইজুরখালপাড় ও ঘাগড়াজুর এলাকা থেকে সাতটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
 
বিউবির সরাইল উপজেলার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, একটি ট্রান্সফরমার চুরি হলে এটি পুনঃস্থাপন করতে অন্তত ১০/১২ দিন সময় লাগে। কিন্তু একই উপজেলায় বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকলে এত ট্রান্সফরমার আমরা পাব কোথায়?

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ  জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা