,

তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার জামিন

jaminদশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রা‏হ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লাঙল প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে সাজা পাওয়া সরাইলের সেই তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জামিন পেয়েছেন।

গত বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর শুক্রবার জেল থেকে মুক্তি পান।

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ তানভির হোসেন জানান, জেলা দায়রা জজ মো.কাউছার মিয়ার আদালতে ওই তিন কর্মকর্তার পক্ষে আপিল করে অন্তর্বর্তী জামিন প্রার্থনা করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৫ জানুয়ারি দুপুর সোয়া একটার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে নির্বাচন সংক্রান্ত বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শিকদার উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে লাঙল প্রতীকে ভোট দেয়ার সময় হাতেনাতে তিন নারী সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেন। তারা হলেন- কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগম।

পরে তাদের দেয়া লিখিত বক্তব্যের ভিত্তিতে শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনকে ৫ বছর করে এবং তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেন। এর মধ্যে শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনকে ঘটনাস্থলে না পাওয়ায় দণ্ডদেয়ার সময় তাদের বক্তব্য নেয়া হয়নি।

উল্লেখ্য, শিউলি আজাদ দশম জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে দলের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে লাঙল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধাকে সমর্থন দেন। আশরাফ উদ্দিন সরাইল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক। কোহিনুর ও জোবেদা বেগম সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শিকা। আর নাছিমা বেগম অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি