,

আখাউড়ায় দিনদুপুরে ছিনতাই

akhura8আখাউড়ায় শনিবার দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পৌর এলাকার দেবগ্রামে ছিনতাইকারিরা ট্রাক চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। তবে বিকেল নাগাদ থানায় এ বিষয়ে মামলা হয়নি।
ট্রাক চালক দীন মোহাম্মদ বলেন, অলিম্পিক কোম্পানীর মালামাল নিয়ে পৌর এলাকার টেকনিক্যাল মাদ্রাসার সামনে এসে তিনি বড় বাজার কোন দিকে তা জানতে চান এক যুবকের কাছে। এ সময় ওই যুবকসহ দু’জন ট্রাকে উঠে জানায় মালামাল তাদেরই। যুবকদের নির্দেশনা মতো চলতে থাকা অবস্থায় এক পর্যায়ে ভয় দেখিয়ে নগদ ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে যায় যুবকরা।
অলিম্পিকের স্থানীয় পরিবেশক মোঃ হাসান বলেন, ট্রাক চালক অন্যের মোবাইল ফোনে কল করে বিষয়টি আমাকে জানায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অং সাং থোয়াই বলেন, কেউ এ ধরণের অভিযোগ করেন নি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর