,

কৃষকদের উদ্যোক্তা করতে নানা উদ্যোগ সরকারের

news-image

অনলাইন ডেস্ক : কৃষকদের আরও ক্ষমতায়ন এবং কৃষিখাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান শক্তিতে পরিণত করতে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, কৃষকদের জন্য ভর্তুকি, প্রণোদনা, সেচ সুবিধা ও কৃষিযন্ত্র সহজলভ্য করতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে ২০ হাজারের বেশি কৃষককে কার্ড প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতের ক্ষুদ্র ঋণের বোঝা কমাতে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ উদ্যোগের আওতায় দেশের প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হবেন।

তিনি আরও জানান, সেচব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, সেন্সর প্রযুক্তি এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি ধান ও গম সংগ্রহ এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিখাত আরও আধুনিক ও লাভজনক হয়ে উঠবে এবং প্রান্তিক কৃষকরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম