,

ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য নিশ্চিত করেছে।

এ দায়িত্ব গ্রহণ করেছেন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান। ১৯৫৯ সালে কমিটির কার্যক্রম শুরুর পর এই প্রথম কোনো ব্যুরো পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব হলো।

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরো মূলত নীতি নির্ধারণ ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখে। ফলে এই পদে বাংলাদেশের দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

আঞ্চলিক প্রার্থী হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমর্থনে বাংলাদেশ মনোনীত হয় এবং পরবর্তীতে আলজেরিয়া ও অস্ট্রিয়া সহ ১১০টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই নেতৃত্ব বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতিতে ক্রমবর্ধমান ভূমিকা ও আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দীর্ঘদিন ধরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মিশনে দায়িত্ব পালন করে আসছেন। রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। এমন প্রেক্ষাপটে ইউএনএইচসিআরের গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের নেতৃত্ব মানবিক ইস্যুতে দেশটির ভূমিকা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম