,

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মৌলভীবাজারে যাচ্ছেন সড়কপথে

news-image

অনলাইন ডেস্ক : একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তার বহনকারী উড়োজাহাজ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি গন্তব্যে রওনা হন।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এবং পরে আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেলে তিনি দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন এবং পরে সন্ধ্যায় সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফর ঘিরে সিলেট ও মৌলভীবাজারে প্রশাসনিক ও দলীয় পর্যায়ে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা