,

১৭ বছরের জঞ্জাল পরিষ্কারের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সমস্যা ও অনিয়ম দূর করে সেবা ব্যবস্থাকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করাই এখন সরকারের মূল লক্ষ্য।

বুধবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত বর্তমানে একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রেষণ বা ডেপুটেশন প্রথা বাতিলসহ বিভিন্ন প্রশাসনিক সংস্কার শুরু হয়েছে। সরকারের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, যাতে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকদেরও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি ছিল, যা এখন পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে এবং চিকিৎসক সংকট ও অনুপস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা যেখানে সাধারণ মানুষ সহজেই সেবা পাবে এবং চিকিৎসার অভাবে কেউ প্রাণ হারাবে না।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম