,

মোহাম্মদপুরে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

news-image

রাজধানীর আদাবর এলাকায় মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ‘কব্জি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ তাদের আটক করে। গ্রেপ্তারদের মধ্যে আবু সাঈদ (৩৩), রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) ও মো. তরিকুল ইসলাম (২৫) রয়েছেন।

এর আগে সকালে আদাবরের একটি দোকানে ঢুকে মোবাইল ব্যাংকিং এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে প্রায় তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন চাপাতি নিয়ে দোকানে ঢুকে তাকে আঘাত করে লুটপাট চালায়।

ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাব বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার ও হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সক্রিয় রয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা