,

হাদি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১১ দিন

news-image

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডিকে আরও ১১ দিন সময় দিয়েছেন আদালত। নতুন সময় অনুযায়ী আগামী ২৮ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার তদন্ত করছে সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞার নেতৃত্বে একটি দল। আদালতে সময় বৃদ্ধির আবেদন মঞ্জুরের পর এ সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার জন্য বিদেশেও স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে ১৮ ডিসেম্বর।

ঘটনার পর প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম