ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশিদের জন্য ৩ স্তরের নিরাপত্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। আশুগঞ্জে রাষ্ট্রীয় সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োজিত দুই শতাধিক বিদেশি নাগরিকের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিদেশিদের কর্মস্থল ও বাসস্থানের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

জানা যায়, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন ও মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরর রেলসেতু নির্মাণ প্রকল্পসহ সাতটি প্রকল্পে কোরিয়া, জাপান, স্পেন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, উগান্ডা, শ্রীলংকা ও ভারতসহ ১০টি দেশের দুই শতাধিক নাগরিক কর্মরত রয়েছেন। ঢাকায় ইতালিয়ান ও রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় এসব বিদেশিরা আতঙ্কিত না হলেও কিছুটা অস্বস্তিতে রয়েছেন তারা।

স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকের স্থানীয় ব্যবস্থাপক খাবিয়ার সিয়েরা জাগো নিউজকে জানান, স্থানীয় পুলিশ প্রশাসন তাদের সার্বিক নিরাপত্তার খোঁজ-খবর নিচ্ছে। এর ফলে তাদের আতঙ্ক অনেকটাই কমে গেছে। তবে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান