ট্রাম্পপত্নী মেলানিয়াকে বয়কট ফ্যাশন ডিজাইনারদের

melaniaআন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে হুড়োহুড়ি ফ্যাশন মহলে। কিন্তু ট্রাম্প পত্নী মেলানিয়ার জন্য পোশাক তৈরিতে রাজি নন ফ্যাশন ডিজাইনাররা। এ ব্যাপারে সবথেকে এগিয়ে ফরাসি বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার সোফি থিঁওলে। বাকি ডিজাইনারদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তিনি।

সোফির মতে, কঠোর পরিশ্রম, ব্যক্তি স্বাধীনতা এবং প্রত্যেক মানুষকে প্রাপ্য সম্মান দেয়ায় বিশ্বাসী আমি। কিন্তু নির্বাচনী প্রচারের শুরু থেকেই সেই বিশ্বাসে আঘাত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বারবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। মানুষের মধ্যে বর্ণবিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন। এরকম একজন মানুষকে আমার পক্ষে মেনে নেয়া অসম্ভব। তাই পরবর্তী ফার্স্ট লেডিকে নিজের তৈরি পোশাক পরাতে বিন্দুমাত্র আগ্রহ বোধ করছি না। আমি জানি রাজনৈতিক ব্যাপারে নাক গলানো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু টাকার জন্য নীতি বিরুদ্ধ কিছু করতে পারবো না।

বৃহস্পতিবার সোফির লেখা চিঠিটি সামনে এসেছে। ৫২ বছর বয়সী সোফি ১৫ বছর ধরে নিউ ইয়র্কে বাস করছেন। ২০০৯ সাল থেকে মিশেল ওবামার জন্য পোশাক ডিজাইন করছেন তিনি। কিন্তু মিশেলের ব্যক্তিত্ব এবং মূল্যবোধের ছিটেফোঁটাও মেলানিয়ার মধ্যে নেই বলে দাবি তার।

এ জাতীয় আরও খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে

শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতি বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

মিরপুরে শ্রমিকদের ওপর টিয়ারশেল, আটক কয়েকজন

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

সাঈদ খোকনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

বিদেশিদের গ্রিন কার্ডে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু