শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়।
এর আগে সোমবার আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়ে শুনানি শেষ করে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার পর স্বপ্নাকে পুলিশ হেফাজতে নেয়। অন্যদিকে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে ২৫ মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার শুরু হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামিও দণ্ডের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন।
এসব আবেদনের ওপর শুনানি শেষে আজ হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতি বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

মিরপুরে শ্রমিকদের ওপর টিয়ারশেল, আটক কয়েকজন

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ