গুলেনের দলকে আইএস ও আল-কায়েদার সাথে তুলনা করলেন এরদোগান

erdogan-pic-1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মযাজক ফেতুল্লাহ গুলেনের ধর্মীয় সংগঠনকে সন্ত্রাসী দল আইএস এবং আল-কায়েদার সাথে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। সংসদের যৌথ অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যদি এই সংগঠন তাদের কার্যকলাপ চালানোর অনুমতি পায় তাহলে পাকিস্তানের ক্ষতি করতে পারে।

এরদোগান বলেন, আমি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি ভ্রাতৃপ্রতীম পাকিস্তানের ক্ষতি ছাড়া যতদ্রæত সম্ভব এই সংগঠন নির্মূল করা হবে। আমি আবার বলতে চাই যে, ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন শুধুমাত্র তুরস্কের জন্য হুমকি নয় বরং সব দেশই এর হুমকির মুখে পরবে।

এদিক, তুরস্কের প্রেসিডেন্টের এক কর্মকর্তা পাকিস্তান সফর করে। তিনি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পাক-তুর্কি স্কুলের কর্মচারীদের অপসারণ সিদ্ধান্তের প্রশংসা করেন। এই স্কুলটি গুলেনের দ্বারা পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া আঙ্কারায় সাম্প্রতিক সামরিক হামলার জন্য এদেরকে দ্বায়ী করা হয়েছে।

এরদোগান পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, ফেতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানের শক্তশালী সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

এ জাতীয় আরও খবর

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

সাঈদ খোকনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

বিদেশিদের গ্রিন কার্ডে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

মান্দায় নৌকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ১

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’