শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতাকে দল থেকে বহিস্কার

1078bnp patakaডেস্ক রিপোর্ট ঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় দলীয় ভামূর্তি ক্ষুন্ন হওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিস্কার করা হলো।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার উপজেলা সদরের স্টিল ব্রিজ এলাকায় সিএনজি স্টেশনে এক হাজার টাকা মূল্যমানের ৮৮টি জাল নোটসহ পুলিশের হাতে গ্রেফতার হন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার বিভিন্ন পত্রিকার ‘‘বাঞ্ছারামপুরে জাল নোটসহ যুবদল নেতা গ্রেফতার’’ শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা