,

আশুগঞ্জে সংর্ঘষ, আহত ২০

clashm-300x240ডেস্ক রিপোর্ট : পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামে দু‘গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সকালে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা  গ্রামের সরকার বংশের হাজী গফুর মিয়া ও মিজান মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর ঘটনার জের ধরে খড়িয়ালা গ্রামের হাজী গফুর মিয়া ও মিজান মিয়ার প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এ সময় টেটাবিদ্ধসহ ১৫জন আহত হন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক  জানান, পূর্ব বিরোধের জের ধরে দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর