বাঞ্ছারামপুরে নকল সাবান কারখানার সন্ধান

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নকল সাবান তৈরির দু’টি কারখানা থেকে ২ হাজার ৭০০ পিস সাবান ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মিরপুর বাজার ও সোনারামপুর বাজারে অভিযান চালিয়ে এসব সাবান জব্দ করা হয়।বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মিরপুর বাজারের রব্বান মিয়া ও সোনারামপুর বাজারের ওমর ফারুক ওরফে সাবান ফারুকের মালিকানাধীন ভেজাল সাবান তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানা থেকে ২৭০০ পিস সাবান ও একশ পিস সাবান তৈরির ডাইস উদ্ধার করা হয়।

এ দুই কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ‘হাতি মার্কা’সহ বিভিন্ন কোম্পানির সাবান নকল করে আসছিল বলে জানা গেছে।সহকারী কমিশনার মামুন সরদার নকল সাবান জব্দ করার বিষয়টি  নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ